সভাপতি শামসুজ্জামান সম্পাদক সোহেল
নারায়ণগঞ্জ নগরীর লয়েল ট্যাংক ও শহীদ সোহরাওয়ার্দী সড়ক এলাকার সামাজিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে নতুন পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং এলাকার বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়।