সিদ্ধিরগঞ্জে কৃষক দল নেতাকে কুপিয়ে জখম, ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহাম্মেদ (৩৩)-কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম, মারধর, মোটরসাইকেল ভাঙচুর ও নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।