নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ...
নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর সেখানে আর কোনো শ্রমিক বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। টানেলের শেষ প্রান্ত পর্যন্ত তল্লাশি চালিয়েও কাউকে জীবিত বা মৃত অবস্থায় পাওয়া যায়নি। ফলে ওই টানেলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।