সওজের জায়গা দখল করে দোকান, সোনারগাঁয়ে প্রশাসনের উচ্ছেদ অভিযান...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে ফলের দোকান, টংঘরসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।