আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

কদমরসুল সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন, উচ্ছেদে ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত


নারায়ণগঞ্জ শহরের নবাব সিরাজউদ্দৌলা রোডের কালীবাড়ী মন্দিরসংলগ্ন এলাকায় উচ্ছেদ সীমানা এবং জাইকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যৌথ অর্থায়নে নির্মাণাধীন প্রস্তাবিত কদমরসুল সেতু প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-পরিচালক লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে তারা সেতু নির্মাণ এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ধারিত স্থান, উচ্ছেদ সীমানা এবং আশপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তারা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জ-৫ আসনকে কার্যত দুই অংশে বিভক্ত করেছে। বন্দর থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ নদী পারাপার হয়ে নারায়ণগঞ্জ শহরে যাতায়াত করেন। দীর্ঘদিনের এই যোগাযোগ সংকট নিরসনে কদমরসুল সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, রাজনৈতিক নানা কারণে অতীতে প্রকল্পটির প্রয়োজনীয়তা যথাযথভাবে গুরুত্ব পায়নি। বর্তমানে সরকারের নির্দেশনা ও জাইকা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে সেতুটির নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, নগরীর উন্নয়ন ও বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তবে এর কারণে কোনো ব্যবসায়ী যেন হঠাৎ করে কর্মসংস্থান হারিয়ে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নারায়ণগঞ্জ ও বন্দরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতু দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।

একই সঙ্গে প্রকল্প নিয়ে বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্য প্রচার না করে গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য।

সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, কদমরসুল সেতু নারায়ণগঞ্জের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলেও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্বার্থও বিবেচনায় রাখা হচ্ছে।

তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী জমি হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। উচ্ছেদ কার্যক্রমে ব্যবসায়ীদের প্রতি প্রশাসন সহনশীল থাকবে। প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনের সম্ভাব্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

ধর্মীয় স্থাপনা প্রসঙ্গে প্রশাসক বলেন, কোনো মসজিদ ভাঙা হবে না। কালীবাড়ী মন্দিরের মূল কাঠামোও অক্ষত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিকল্প ব্যবস্থা ও ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তবে সেতু নির্মাণের স্বার্থে যেসব স্থাপনা মূল সড়ক ও প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করছে, সেগুলোর বিষয়ে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, সড়ক দখল করে থাকা হকারদের নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগও দ্রুত নেওয়া হবে।

এদিকে, উচ্ছেদ কার্যক্রমের সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকেই কালীবাড়ী মন্দিরের বিপরীত পাশে থাকা দোকানগুলোর মালিকরা নিজেদের মালামাল সরিয়ে নিতে শুরু করেন। পরে নারায়ণগঞ্জ কলেজের সামনের দোকানপাটও সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের দুই দিনের সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ের পর তৃতীয় দিনে উচ্ছেদ অভিযান পরিচালনার কথা জানানো হয়েছে।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, এনডিসি তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সবুজ, এলজিইডির উপ-পরিচালক লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 দ্যা প্রেস নিউজ/এফজে

মন্তব্য করুন

  • সর্বশেষ

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ