দৃশ্যমের শেষ লড়াইয়ে অজয় দেবগন, সঙ্গে টাবু-শ্রিয়...
রহস্য, পরিবার আর সত্য গোপনের লড়াই নিয়ে আবারও পর্দায় ফিরছেন অজয় দেবগন। বহুল আলোচিত থ্রিলার ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ নিয়ে এবার দর্শকদের সামনে আসছে বিজয় সালগাঁওকর ও তার পরিবারের গল্পের শেষ অধ্যায়। আগামী ২ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।