আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস
Advertisement

হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগীদের চিকিৎসায় দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। ৬০ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে প্রায় ২৫০ থেকে ৩০০ শিশু। জায়গার অভাবে ওয়ার্ডের বাইরে, করিডোর ও মেঝেতেও চলছে চিকিৎসা। সবচেয়ে উদ্বেগের বিষয়, হাম, ডেঙ্গু, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের অনেক ক্ষেত্রে একই এলাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মুগদা হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে এমন চিত্র দেখা যায়।

হাসপাতালের ৮ তলার শিশু ওয়ার্ডের নবজাতক ওয়ার্ড-১-এর সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন রোগীর স্বজনরা। তাঁদের একজন মো. মাইনুদ্দীন। তাঁর কোলে ছিল আট মাস বয়সী শিশু জাবের। শরীরে র‌্যাশ দেখা দেওয়ায় পরিবারের সন্দেহ, শিশুটি হামে আক্রান্ত। কিন্তু দীর্ঘ পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও তারা কোনো শয্যা পাননি।

শ্বাসকষ্টে শিশুটি ছটফট করলেও তখন পর্যন্ত অক্সিজেনের ব্যবস্থা হয়নি বলে জানান তার স্বজনরা। একটি শয্যার জন্য কখনো নার্সদের কক্ষে, কখনো চিকিৎসকদের কক্ষে ছুটছিলেন বাবা। তবে প্রতিবারই অপেক্ষা করতে বলা হচ্ছিল।

এদিকে জাবেরের পাশ দিয়েই যাতায়াত করছিলেন নবজাতকসহ অন্যান্য রোগীর স্বজনরা। একই জায়গায় ডেঙ্গু ও অন্যান্য রোগে আক্রান্ত শিশুরাও চিকিৎসা নিতে আসছিল। ফলে সংক্রামক রোগে আক্রান্ত শিশুর সঙ্গে অন্য শিশুদের অনিচ্ছাকৃত সংস্পর্শের ঝুঁকি তৈরি হচ্ছিল।

শিশু ওয়ার্ডের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. নুশরাত জাহান জানান, ৬০ শয্যার এই ওয়ার্ডে প্রায় সবসময় ২৫০ থেকে ৩০০ রোগী ভর্তি থাকে। হাম, ডেঙ্গু, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে এখানে।

তিনি বলেন, হামের জন্য আলাদা ওয়ার্ড থাকলেও সেখানে বর্তমানে কোনো শয্যা খালি নেই। একইভাবে ডেঙ্গু ওয়ার্ডেও রোগীর চাপ বেশি। ফলে নির্ধারিত ওয়ার্ডের বাইরে অন্য জায়গাতেও রোগীদের রাখতে হচ্ছে।

বিকেলের শিফটে ২৭০ শিশুর চিকিৎসার দায়িত্বে ছিলেন মাত্র দুইজন মেডিকেল অফিসার ও তিনজন নার্স।

ডা. নুশরাত বলেন, হামে আক্রান্ত শিশুদের অন্য রোগীদের সংস্পর্শে না আসতে অভিভাবকদের বারবার বলা হচ্ছে। কিন্তু অতিরিক্ত রোগীর চাপ এবং জায়গার সংকটে তা সবসময় নিশ্চিত করা যাচ্ছে না। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

শিশু ওয়ার্ডের পাশাপাশি ডেঙ্গু ওয়ার্ডেও তীব্র শয্যা সংকট দেখা গেছে। কুমিল্লার হোমনা থেকে তিন বছরের বাইজিদকে নিয়ে মুগদা হাসপাতালে আসেন বাবা জিলানি। হাসপাতালে আসার পর একদিন পেরিয়ে গেলেও ডেঙ্গু ওয়ার্ডে শয্যা মেলেনি। শেষ পর্যন্ত ওয়ার্ডের বাইরের মেঝেতে কাপড় বিছিয়ে শিশুটিকে রাখা হয়। মাথার ওপর ফ্যানও ছিল না। মা শিল্পী খানম হাতপাখা দিয়ে ছেলেকে বাতাস করছিলেন।

আরেক শিশু আইরিনকে হাসপাতালে ভর্তি হওয়ার পর চার দিন মেঝেতে থাকতে হয়েছে বলে জানান তাঁর বাবা মাসুদ আহমেদ। পরে শয্যা পেলেও ওয়ার্ডের অতিরিক্ত গরমে শিশুটির অস্থিরতা বেড়ে যায় বলে জানান তিনি।

সাম্প্রতিক সময়ে মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগীদের মেঝেতে চিকিৎসা দেওয়ার চিত্রও উঠে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত রোগীর কারণে প্রত্যেক রোগীর জন্য আলাদা শয্যা দেওয়া সম্ভব হচ্ছে না।

হাসপাতালের শিশু ওয়ার্ডে হাম, ডেঙ্গু ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের পাশাপাশি নবজাতকদেরও অবস্থান করতে হচ্ছে। কোথাও পর্দা দিয়ে সামান্য আলাদা করার চেষ্টা করা হলেও তা যথেষ্ট নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় আক্রান্ত রোগীকে অন্যদের থেকে আলাদা রাখা জরুরি। বিশেষ করে নবজাতক ও অন্যান্য অসুস্থ শিশুদের সংস্পর্শে হাম ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি।

চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নাহার বলেন, শয্যা সংকটের কারণে একই শয্যায় একাধিক শিশু থাকার ফলে হামের সংক্রমণ বাড়ছে। হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

এআরএফের একটি সাম্প্রতিক গবেষণায় চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজারের কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেওয়া হাম আক্রান্ত শিশুদের তথ্য বিশ্লেষণ করা হয়। সেখানে উল্লেখযোগ্য সংখ্যক শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতাল থেকেই সংক্রমিত হয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, হাসপাতাল যদি সংক্রমণ নিয়ন্ত্রণের জায়গা না হয়ে সংক্রমণের উৎসে পরিণত হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন বলেন, হাসপাতালগুলোতে হাম রোগীদের আলাদা রাখার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করা গেলে রাজধানীর হাসপাতালগুলোর ওপর চাপ কমানো সম্ভব।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম বলেন, বর্তমানে ডেঙ্গু ও হামের রোগী বেড়ে যাওয়ায় হাসপাতাল ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে। এর ফলে শিশুদের হাসপাতালেই হাম, ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

তিনি বলেন, হাসপাতালগুলোতে জনবল সংকট রয়েছে। এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও রোগীদের প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। সরকার জনবল সংকট মোকাবিলায় কাজ করছে।

চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রোগীর চাপ কমাতে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করা, হাসপাতালগুলোতে পৃথক আইসোলেশন ব্যবস্থা বাড়ানো এবং সংক্রমণ নিয়ন্ত্রণের নিয়ম কঠোরভাবে অনুসরণ করা জরুরি। অন্যথায় অতিরিক্ত রোগীর চাপের সঙ্গে হাসপাতালভিত্তিক সংক্রমণের ঝুঁকিও আরও বাড়তে পারে।

শয্যা সংকট এবং একই ওয়ার্ডে হাম-ডেঙ্গু রোগীদের চিকিৎসার বিষয়টি উঠে এসেছে।


দ্যা প্রেস নিজ/এসআর   


 

মন্তব্য করুন

  • সর্বশেষ

ফতুল্লায় দুই স্টাফ বাসে আগুন-ভাঙচুর, ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা

ফতুল্লায় দুই স্টাফ বাসে আগুন-ভাঙচুর, ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা

সোনারগাঁয়ে গ্রেপ্তারের একদিন পরই জামিনে মুক্ত কৃষকদল নেতা

সোনারগাঁয়ে গ্রেপ্তারের একদিন পরই জামিনে মুক্ত কৃষকদল নেতা

ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ যুবক আটক

ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ যুবক আটক

তিন ছাত্রের প্রাণহানির পর সোনারগাঁয়ে স্কুলে দুই দফা হাজিরা নির্দেশ

তিন ছাত্রের প্রাণহানির পর সোনারগাঁয়ে স্কুলে দুই দফা হাজিরা নির্দেশ

হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা

হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন

আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন

তিন নদীর মোহনায় তেল চুরির অভিযোগ

তিন নদীর মোহনায় তেল চুরির অভিযোগ

নাইজেরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে বিকেএমইএ’র উদ্যোগ

নাইজেরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে বিকেএমইএ’র উদ্যোগ

শিশুর নিরাপদ বেড়ে ওঠায় পরিবারকেই এগিয়ে আসার আহ্বান বন্দর ইউএনওর

শিশুর নিরাপদ বেড়ে ওঠায় পরিবারকেই এগিয়ে আসার আহ্বান বন্দর ইউএনওর

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার