বন্দরে অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ ইউএনওর...
নারায়ণগঞ্জের বন্দরে মাদক, ডাকাতি, চুরি, ছিনতাই ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। একই সঙ্গে অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।