নারায়ণগঞ্জের ফতুল্লায়
মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২
সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানার নরসিংহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা
পুলিশ।
পুলিশের দাবি, নরসিংহপুরের
একটি এলাকা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের স্থান হিসেবে পরিচিত। সেখানে
মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবন
ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জনকে আটক করা হয়।
মঙ্গলবার এক সংবাদ
বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক
সংশ্লিষ্ট অপরাধ কমানোর লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো
হচ্ছে। এরই অংশ হিসেবে নরসিংহপুরে অভিযানটি পরিচালিত হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার
মো. হাবিবুর রহমান বলেন,
মাদক নির্মূলকে জেলা পুলিশের অন্যতম অগ্রাধিকার হিসেবে নেওয়া
হয়েছে। যেসব এলাকায় মাদক বিক্রি বা সেবনের অভিযোগ রয়েছে, সেসব
স্থান চিহ্নিত করে অভিযান চালানো হবে।
তিনি বলেন, কোনো
এলাকায় মাদকের আস্তানা গড়ে উঠতে দেওয়া হবে না। মাদক ব্যবসা কিংবা এর সঙ্গে
সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি
অনুযায়ী ভবিষ্যতে আরও অভিযান পরিচালনার কথাও জানান তিনি।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম
আহমেদ, ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ
জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন