র্যাব-১১ জানায়, শুক্রবার
(২৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সিপিএসসির
একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাব
সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পরে র্যাব সদস্যরা ওই এলাকার একটি পরিত্যক্ত ভবনে তল্লাশি চালান।
তল্লাশিকালে ভবনের
ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং চার কেজি
৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়,
উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের
জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও
মাদকের বিরুদ্ধে র্যাব-১১-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও প্রেস
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন