পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে ফতুল্লায় প্রায় ৬০০ কাব স্কাউটকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন।
শনিবার (৭
নভেম্বর) সকালে ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত এ
পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ কাব
স্কাউট অংশগ্রহণ করে।
অভিযানে
নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, স্কাউটসের সদস্য, বিভিন্ন
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযান
চলাকালে নির্ধারিত এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষায়
সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময়
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের
পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে
সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা
জানান, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ
কাজে সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে
নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব কাজে সম্পৃক্ত
করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
মন্তব্য করুন