ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (২
নভেম্বর) দুপুরে শ্রমিকদের এ অবরোধের কারণে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। এতে
ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
প্রত্যক্ষদর্শীরা
জানান, বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায়
বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হতে থাকেন। পরে প্রায় আধাঘণ্টা পর তারা
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এ সময় সড়কে যান চলাচল
বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের
দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের ন্যূনতম মাসিক মজুরি ৩০
হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ
নিয়েছেন বলে জানিয়েছেন একটি শ্রমিক সংগঠনের নেতা।
আন্দোলনে
ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি
পোশাক কারখানার শ্রমিকরা অংশ নেন।
এ বিষয়ে
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা
খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স গিয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের
চেষ্টা করছি।
শ্রমিকদের
সড়ক অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে চলাচলকারী যানবাহন আটকা পড়ে।
পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানাগেছে।
মন্তব্য করুন