আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির favicon ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর favicon সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড favicon এইচএসসির ফলাফলে ছেলেদের পেছনে ফেলল মেয়েরা favicon বাংলাদেশকে ঘিরে জাপানের বড় প্রত্যাশা, আলোচনায় বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ favicon ডেঙ্গুর ভয়াবহ থাবা, এক দিনে আরও ১১ মৃত্যু favicon নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ favicon আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’, মনে রেখো, আমি বাংলাদেশ favicon আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট favicon ইনানীতে ১০ পর্যটকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের হোটেলে ফের আগুন favicon তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে হবে, খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি favicon দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের
Advertisement

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

স্বচ্ছ কাচের ছোট্ট জলজ জগতে যেন রঙের এক অপূর্ব উৎসব! লাল, নীল, হলুদ, কমলা কিংবা বাহারি রঙের মাছগুলো আপন মনে সাঁতার কাটছে অ্যাকুরিয়ামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পানির নিচে তাদের ছুটে চলা, বিচিত্র আকৃতি আর চোখজুড়ানো সৌন্দর্য মুহূর্তেই কেড়ে নিচ্ছে দর্শনার্থীদের দৃষ্টি। ব্যস্ত নগরজীবনের মাঝে এমন একটি ছোট্ট অ্যাকুরিয়াম যেমন এনে দিতে পারে প্রশান্তি, তেমনি প্রকৃতির সঙ্গে গড়ে তুলতে পারে এক অনন্য সম্পর্ক।

রঙিন মাছের এই বর্ণিল জগৎকে ঘিরেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বাংলাদেশ অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো ২০২৬’। শৌখিন মাছ পালন, অ্যাকুরিয়াম শিল্প ও অ্যাকুয়াস্কেপিংকে জনপ্রিয় করার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ খাতের সম্ভাবনা তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের অ্যাবাকাস কনভেনশন সেন্টারে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আজাদ ফিসারিজের প্রধান উদ্যোক্তা তাজুল ইসলাম রাজিব। এ সময় আয়োজক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও মাছপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। প্রথম দিনেই শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ, সব বয়সী মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

মেলায় রয়েছে ৬০টি স্টল। এসব স্টলে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির শৌখিন মাছ, যার দাম ৫০ টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত। মাছের পাশাপাশি রয়েছে আধুনিক অ্যাকুরিয়াম, উন্নতমানের ফিল্ট্রেশন সিস্টেম, মাছের খাবার, জলজ উদ্ভিদ, অ্যাকুয়াস্কেপিংয়ের প্রয়োজনীয় উপকরণ এবং মেরিন অ্যাকুরিয়ামের আধুনিক প্রযুক্তি। দর্শনার্থীদের জন্য বিভিন্ন পণ্যে থাকছে বিশেষ অফারও।

একেকটি স্টলে সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ। কোথাও ছোট্ট রঙিন গাপ্পি, কোথাও নজরকাড়া গোল্ডফিশ, আবার কোথাও আকার ও গঠনে ব্যতিক্রমী ফ্লাওয়ারহর্ন। এসব মাছের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন দর্শনার্থীরা। বিশেষ করে শিশুদের কাছে রঙিন মাছের অ্যাকুরিয়াম হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ।

শুধু মাছ কেনাবেচা কিংবা প্রদর্শনী নয়, মেলাটিকে ঘিরে আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতারও। এর মধ্যে রয়েছে ফ্লাওয়ারহর্ন, গোল্ডফিশ, গাপ্পি, মলি ও বেটা মাছের সৌন্দর্য, গঠন ও গুণগত মান যাচাইয়ের প্রতিযোগিতা। পাশাপাশি থাকছে হার্ডস্কেপ ও অ্যাকুয়াস্কেপিং প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় দেশি-বিদেশি অভিজ্ঞ বিচারকেরা অংশ নিচ্ছেন।

 

অ্যাকুয়াস্কেপিংয়ের মাধ্যমে পানির নিচে প্রাকৃতিক পরিবেশের অনুকরণে তৈরি করা হয় নান্দনিক জলজ দৃশ্য। পাথর, কাঠ, বালু ও জলজ উদ্ভিদের সমন্বয়ে তৈরি এসব দৃশ্য যেন কাচের ভেতর একেকটি ক্ষুদ্র প্রকৃতির প্রতিচ্ছবি। মেলায় অংশগ্রহণকারীরা তাঁদের সৃজনশীলতা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।

 

এ ছাড়া প্রতিদিন দর্শনার্থীদের জন্য থাকছে বিনামূল্যে লাইভ মেরিন অ্যাকুরিয়াম সেটআপ প্রদর্শনী। এতে সরাসরি অ্যাকুরিয়াম স্থাপন, রক্ষণাবেক্ষণ এবং আধুনিক পদ্ধতিতে মাছ পালনের বিভিন্ন কৌশল তুলে ধরা হচ্ছে। ফলে নতুন করে অ্যাকুরিয়াম তৈরিতে আগ্রহী ব্যক্তিরাও প্রয়োজনীয় ধারণা ও অভিজ্ঞতা অর্জন করতে পারছেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অ্যাকুরিয়াম ব্যবসায়ী, শৌখিন মাছের প্রজননকারী, অ্যাকুয়াস্কেপার, আমদানিকারক এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিদের অংশগ্রহণে মেলাটি পরিণত হয়েছে সংশ্লিষ্টদের এক মিলনমেলায়।

আয়োজকেরা জানান, বাংলাদেশের অর্নামেন্টাল ফিশ বা শৌখিন মাছের শিল্প ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। তবে এ খাতকে সুসংগঠিত শিল্প হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সরকারি সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রজননব্যবস্থা এবং উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা। একই সঙ্গে দেশীয় প্রজননকারী, ব্যবসায়ী, আমদানিকারক ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করাও জরুরি।

বাংলাদেশে শৌখিন মাছ পালন ও অ্যাকুরিয়াম সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এ শখ জনপ্রিয় হয়ে উঠছে। শুধু শখ পূরণ নয়, পরিকল্পিতভাবে এ খাতকে এগিয়ে নেওয়া গেলে তৈরি হতে পারে নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ।

শৌখিন মাছের প্রজনন, অ্যাকুরিয়াম তৈরি, মাছের খাবার উৎপাদন, জলজ উদ্ভিদ চাষ, সরঞ্জাম সরবরাহ এবং অ্যাকুয়াস্কেপিংয়ের মতো বিভিন্ন ক্ষেত্রে গড়ে উঠতে পারে নতুন ব্যবসা। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দেশেই উন্নতমানের শৌখিন মাছ উৎপাদন করা সম্ভব হলে রপ্তানির নতুন সম্ভাবনাও তৈরি হবে।

আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক মানের এ আয়োজন দেশের অর্নামেন্টাল ফিশ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির প্রসার, দেশীয় মাছের প্রজননব্যবস্থার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজাদ ফিসারিজের প্রধান উদ্যোক্তা তাজুল ইসলাম রাজিব বলেন, তাঁদের লক্ষ্য শুধু একটি মাছের মেলার আয়োজন করা নয়; বরং বাংলাদেশের শৌখিন মাছ ও অ্যাকুরিয়াম শিল্পকে একটি সম্মানজনক, টেকসই ও আন্তর্জাতিকভাবে পরিচিত শিল্পে পরিণত করা। নতুন প্রজন্ম যেন এই শখের মধ্য দিয়ে প্রকৃতি, জীববৈচিত্র্য, সৃজনশীলতা এবং উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে পারে, সেই সুযোগ তৈরি করাই তাঁদের অন্যতম উদ্দেশ্য।

চার দিনব্যাপী এ মেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। সবচেয়ে আনন্দের বিষয়, সব দর্শনার্থীর জন্য মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

রঙিন মাছের সৌন্দর্য উপভোগ, নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়া কিংবা অ্যাকুরিয়াম শিল্পে নতুন সম্ভাবনার খোঁজ, সব মিলিয়ে রাজধানীর এই আয়োজন হয়ে উঠেছে মাছপ্রেমীদের জন্য এক ব্যতিক্রমী আকর্ষণ


দ্যা প্রেস নিউজ/এসআর

মন্তব্য করুন

  • সর্বশেষ

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন