অফিস আদেশ অনুযায়ী,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনকে সভাপতি এবং নারায়ণগঞ্জ
চেম্বার অব কমার্সের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে
সদস্য-সচিব করা হয়েছে।
কমিটির অন্য
সদস্যরা হলেন—ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ
সদরের ক্রীড়াবিদ মাহবুব হোসেন বিজন।
অফিস আদেশে বলা
হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৫(৫) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গঠিত
স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী এই
এডহক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির প্রধান
দায়িত্ব হবে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনা করা এবং
স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করা। পাশাপাশি বিভিন্ন
ক্রীড়া আয়োজন, খেলোয়াড়দের সম্পৃক্ততা এবং ক্রীড়াঙ্গনের সাংগঠনিক কার্যক্রমকে একটি
কাঠামোর মধ্যে নিয়ে আসতেও কমিটি কাজ করবে।
সংশ্লিষ্টরা মনে
করছেন, নতুন এডহক কমিটির মাধ্যমে সদর উপজেলার ক্রীড়া কার্যক্রমে আরও শৃঙ্খলা ও গতি
ফিরবে। একইসঙ্গে স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের সুযোগ তৈরি এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে
কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন