নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ শান্তি বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
শনিবার
(২৯ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকায় এ
অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ
জানায়, পুলিশের একটি আভিযানিক দল দত্তবাড়ী বউবাজার সাকিনস্থ জনৈক আনোয়ার হোসেনের
বাড়ির দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে।
অভিযানে
ওই স্থান থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার
করা হয়। এ সময় মাদকদ্রব্যগুলো হেফাজতে রাখার অভিযোগে শান্তি বেগমকে গ্রেপ্তার করা
হয়। গ্রেপ্তারকৃত শান্তি বেগম বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকার ওলি মিয়ার
মেয়ে।
পুলিশের
তথ্যমতে, গ্রেপ্তারের পর শান্তি বেগমের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক
মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
পুলিশ
জানিয়েছে এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করে
আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন