বুধবার (২ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি
করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ
খান টিপুর পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের
নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই
দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিকভাবেও ব্যাপকভাবে বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসতে
হবে।
কর্মসূচিতে
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে
পরিবেশ সুরক্ষার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের
সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন