মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের শায়েস্তা খান রোডে সুইড
বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল মিলনায়তনে ‘হিউম্যানিটি ফার্স্ট’ ও ‘সুইড
নারায়ণগঞ্জ শাখা’র যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে
তিনি এ আশ্বাস দেন।
সভায় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে আবুল কালাম বলেন, বিশেষ
চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রতিষ্ঠানটির
জন্য একটি স্থায়ী জায়গা প্রয়োজন। জায়গা বরাদ্দের ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক বা
সরকারি জটিলতা থাকলে তা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
তিনি বলেন, “এই স্কুলের জন্য একটি স্থায়ী
জমি বরাদ্দ দেওয়া এখানে উপস্থিত সবারই দাবি। জায়গা বরাদ্দের ক্ষেত্রে যেসব
প্রাতিষ্ঠানিক বা সরকারি জটিলতা থাকে, সেগুলোর সমাধানে
আপনার মাধ্যমে কাজগুলো এগিয়ে নিতে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
নারায়ণগঞ্জ কলেজের উদাহরণ তুলে ধরে সংসদ সদস্য বলেন, সরকারি
সম্পত্তিতে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ কলেজ বর্তমানে দেশের একটি উল্লেখযোগ্য
শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একইভাবে সুইড স্কুলের জন্য জায়গা বরাদ্দের উদ্যোগ
নেওয়া হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করবেন
তিনি।
আবুল কালাম আরও বলেন, “আপনি অনুগ্রহ
করে জায়গাটা দিয়ে দিলে সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যতটুকু করার
আছে, আমি তা বাস্তবায়নে চেষ্টা করব।”
সুইড নারায়ণগঞ্জ শাখার সভাপতি আফরোজা শাহনেওয়াজের সভাপতিত্বে
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো.
রায়হান কবির, সুইড বাংলাদেশের মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন, মহাসচিব মাহবুবুল মনির এবং মাহবুবুর রহমান মাসুম।
এ ছাড়া
হিউম্যানিটি ফার্স্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউনূস আলী ও নারায়ণগঞ্জ শাখার
সভাপতি ফজল মাহমুদসহ সংগঠন দুটির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক
ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন