নারায়ণগঞ্জে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে তিনটি শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩ লাখ ১৩ হাজার ৪৩০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর। একই ধরনের অপরাধে এর আগে ২০২০ সালে জরিমানা করা হয়েছিল ফতুল্লার একটি প্রতিষ্ঠানকে। এবারও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।
বাংলাদেশ
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আওতায় পরিবেশ অধিদপ্তরের সদর
দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে এ ব্যবস্থা
নেয়। নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য, উপাত্ত ও সুপারিশের
ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর ক্ষতিপূরণের এ সিদ্ধান্ত দেওয়া হয়।
পরিবেশ
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ক্ষতিপূরণের আওতায় আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বন্দরের দাসেরগাঁও
এলাকার মাহিন এক্সেসরিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ওপর ১ লাখ ৮৬ হাজার ৪৮০
টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
এ ছাড়া
ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকার মেসার্স আশামনি প্রিন্টিং ইন্ডাস্ট্রিজকে
৭৬ হাজার ৯৫০ টাকা এবং রূপগঞ্জের মুড়াপাড়ার গঙ্গানগর এলাকার ক্রিয়েটিভ পেপার
মিলস লিমিটেডকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
এর মধ্যে
মেসার্স আশামনি প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে একই ধরনের পরিবেশ ও প্রতিবেশগত
ক্ষতিসাধনের অভিযোগ আগেও উঠেছিল। ২০২০ সালে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা
করেছিল পরিবেশ অধিদপ্তর। এবার একই ধরনের অপরাধের অভিযোগে প্রতিষ্ঠানটির ওপর নতুন
করে ৭৬ হাজার ৯৫০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হলো।
পরিবেশ
অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, তিন প্রতিষ্ঠানের ওপর ধার্য করা মোট ক্ষতিপূরণের পরিমাণ
৩ লাখ ১৩ হাজার ৪৩০ টাকা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন