বুধবার (৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ
সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সার
পরিবহন ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং অন্যান্য অংশীজনরা অংশ নেন।
আলোচনায় নদীবন্দরকেন্দ্রিক সার পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা, মজুত করা
সারের যথাযথ সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার
বিষয়গুলো উঠে আসে।
এ ছাড়া কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত সময়ে ও সঠিকভাবে
গন্তব্যে পৌঁছানো এবং সার ব্যবস্থাপনায় সম্ভাব্য অনিয়ম ও জটিলতা এড়াতে
সংশ্লিষ্টদের করণীয় নিয়েও আলোচনা করা হয়।
সভা
শেষে সার পরিবহন,
সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য
সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন