আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর বার্তা, ‘গডফাদার’ নিয়েও হুঁশিয়ারি রনির

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি সংগৃহীত


মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, ভবিষ্যতে সমাজে কোনো অপরাধীচক্র কিংবা ‘গডফাদার’ প্রতিষ্ঠা পেতে দেওয়া হবে না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পশ্চিম মাসদাইরে মরহুম সুলতান ফকির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রনি বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে হবে। তারেক রহমান দেশকে দীর্ঘদিনের ধ্বংস ও বিশৃঙ্খল অবস্থা থেকে বের করে একটি পরিচ্ছন্ন ও সুন্দর সমাজব্যবস্থার দিকে এগিয়ে নিতে চান বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা এমন একটি নারায়ণগঞ্জ চাই, যেখানে মাদকের কোনো জায়গা থাকবে না, কিশোর গ্যাং থাকবে না। পাশাপাশি কোনো ধরনের গডফাদারও এখানে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।’

তারেক রহমানের জীবনযাপন প্রসঙ্গে রনি বলেন, নেতৃত্বের সঙ্গে সাধারণ মানুষের জীবনযাপনের দূরত্ব থাকা উচিত নয়। সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরার মাধ্যমে নেতৃত্বের একটি ভিন্ন দৃষ্টান্ত তৈরি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সমাজে সন্ত্রাস ও অপরাধের বিস্তার ঠেকাতে সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাদক কারবারি, সন্ত্রাসী কিংবা কিশোর গ্যাং—কোনো ধরনের অপরাধী গোষ্ঠীকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।

খেলাধুলাকে তরুণদের বিকাশের অন্যতম মাধ্যম উল্লেখ করে রনি বলেন, একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা জরুরি। স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের আরও বড় পরিসরে খেলার সুযোগ করে দেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, পশ্চিম মাসদাইরের খেলাধুলার পরিবেশ আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। এখান থেকে যেন ভালো খেলোয়াড় উঠে এসে নারায়ণগঞ্জের প্রথম ও দ্বিতীয় বিভাগ কিংবা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পান, সে লক্ষ্যেই কাজ করার কথা জানান তিনি।

দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে যুবদলের এই নেতা বলেন, অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনেকেই দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তাদের মধ্যে ফতুল্লা থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক জিলানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, সাবেক সহসভাপতি মাসুদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 দ্যা প্রেস নিউজ/এফজে

মন্তব্য করুন

  • সর্বশেষ

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ