আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির favicon ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর favicon সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড favicon এইচএসসির ফলাফলে ছেলেদের পেছনে ফেলল মেয়েরা favicon বাংলাদেশকে ঘিরে জাপানের বড় প্রত্যাশা, আলোচনায় বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ favicon ডেঙ্গুর ভয়াবহ থাবা, এক দিনে আরও ১১ মৃত্যু favicon নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ favicon আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’, মনে রেখো, আমি বাংলাদেশ favicon আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট favicon ইনানীতে ১০ পর্যটকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের হোটেলে ফের আগুন favicon তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে হবে, খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি favicon দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের
Advertisement

নারায়ণগঞ্জে দোকান দখলের অভিযোগ সাবেক কাউন্সিলর ভিবা হাসানের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

‎‎নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদের সামনে দীর্ঘ ২৫ বছর ধরে টুপি, আতর ও জায়নামাজসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন মো. আকরাম হোসেন। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা তাঁর ‘আকরাম টুপি হাউস’ এখন হাতছাড়া। দোকান থেকে মালামাল সরিয়ে তালা ঝুলিয়ে দেওয়ায় পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন এই ব্যবসায়ী। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা আফরোজ ভিবা হাসান এবং তাঁর স্বামী মহানগর বিএনপি নেতা হাসান আহম্মেদের বিরুদ্ধে হুমকি, মারধর, জোরপূর্বক স্বাক্ষর গ্রহণ ও দোকান দখলের অভিযোগ তুলেছেন তিনি।
‎
‎ভুক্তভোগী আকরাম হোসেনের জানান, দীর্ঘদিন ধরে দোকানটি পরিচালনার জন্য তিনি নিয়মিত ভাড়া দিয়ে আসছিলেন। দোকান নির্মাণেও নিজের সঞ্চয়ের বড় অংশ ব্যয় করেছেন। বিভিন্ন সময়ে অগ্রিম বাবদ প্রায় ৯ লাখ টাকার বেশি দেওয়ার পাশাপাশি ভিবা হাসানের কাছে তাঁর আরও ২ লাখ টাকা জমা ছিল বলে দাবি করেন তিনি। কিন্তু কয়েক মাসের ভাড়া বকেয়া হওয়ার জেরে তাঁকে দোকান থেকে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
‎
‎আকরাম হোসেনের ভাষ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদের সামনে বাংলাদেশ রেলওয়ের জায়গায় প্রায় ২৫ বছর ধরে তিনি ধর্মীয় সামগ্রীর ব্যবসা করে আসছিলেন। তাঁর দাবি, ওই জায়গার ভাড়া মহানগর বিএনপি নেতা হাসান আহম্মেদ আদায় করতেন এবং তাঁকে নিয়মিত ভাড়া পরিশোধ করতেন তিনি।

‎প্রথমদিকে দোকানটি টিনশেডের ছিল। পরে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আমলে উচ্ছেদ অভিযান চালানো হলে দোকানটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর নিজের জমানো টাকা দিয়ে ইট-সিমেন্টের কাঠামো তৈরি করে আবারও ব্যবসা শুরু করেন আকরাম।
‎
‎তিনি অভিযোগ করেন, দোকান পরিচালনা ও জায়গাটি ব্যবহারের জন্য বিভিন্ন সময়ে অগ্রিম অর্থ দিতে হয়েছে তাঁকে। সব মিলিয়ে ৯ লাখ টাকার বেশি দেওয়ার দাবি করলেও এসব অর্থের পূর্ণাঙ্গ হিসাব, লেনদেনের প্রমাণ এবং জায়গাটি ব্যবহারের বৈধ অনুমতিপত্রের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
‎
‎আকরাম হোসেনের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় চার মাসের ভাড়া বকেয়া পড়ে। গত ৪ অক্টোবর রাত আনুমানিক ১১টা ৪৭ মিনিটে তাঁকে বাসা থেকে তুলে নিয়ে মারধর করা হয় বলে দাবি করেন তিনি।

‎তাঁর অভিযোগ, সাবেক কাউন্সিলর ভিবা হাসানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করতে করতে ভিবা হাসানের কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাঁকে জোর করে তিনটি অলিখিত সরকারি স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়। একই সঙ্গে রেলওয়ের তিন শতাংশ জায়গা-সংক্রান্ত লাইসেন্সের আবেদনের মূল কপিটিও তাঁর কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন আকরাম।
‎
আকরাম হোসেনের দাবি, দোকানটি ধরে রাখতে তিনি পাশের ‘জান্নাত ক্যাপ হাউস’-এর মালিক মো. সিহাবের কাছ থেকে টাকা ধার করেন। পরে সেই টাকা দিয়ে ভিবা হাসানের দাবি করা বকেয়া ভাড়া পরিশোধ করেন। তাঁর প্রত্যাশা ছিল, ভাড়া পরিশোধের পর আগের মতো দোকানে ব্যবসা করতে পারবেন।

‎কিন্তু অভিযোগ অনুযায়ী, টাকা পরিশোধের পরও তাঁকে দোকানে ফিরতে দেওয়া হয়নি। বরং তাঁর দোকানের সব মালামাল বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে তাঁর ধর্মীয় সামগ্রী অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং দোকানটি অন্য এক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
‎
‎আকরামের ভাষ্য, স্ত্রী-সন্তানদের নিয়ে অনুনয়-বিনয় করেও তিনি দোকানটি ফেরত পাননি। দীর্ঘদিনের পরিচিত ব্যবসা ও আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে এখন তিনি দিশেহারা।
‎
‎কান্নাজড়িত কণ্ঠে আকরাম হোসেন বলেন, ‘আমি প্রায় ২৫ বছর ধরে সেখানে ব্যবসা করছি। নিয়মিত ভাড়া দিয়ে নিজের টাকায় দোকানটি তৈরি করেছি। বিভিন্ন সময়ে অগ্রিম টাকাও দিয়েছি। ব্যবসায় মন্দার কারণে কয়েক মাসের ভাড়া বকেয়া পড়েছিল। পরে ধার করে সেই টাকাও পরিশোধ করেছি। তারপরও আমার দোকানটি ফেরত পাইনি।’
‎
‎তিনি আরও বলেন, ‘আমার দাবি, ভিবা হাসানের কাছে আমার ২ লাখ টাকা জমা ছিল। এত বছর ব্যবসা করে যা গড়ে তুলেছিলাম, এখন সব হারিয়ে ফেলেছি। আমার তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে কীভাবে চলব, বুঝতে পারছি না। আমি ন্যায়বিচার চাই এবং আমার দোকানটি ফেরত চাই।’
‎
‎ঘটনাটিতে দোকান দখলের অভিযোগের পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের জমি ব্যবহারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। আকরাম হোসেনের দাবি, তিনি রেলওয়ের তিন শতাংশ জায়গার জন্য লাইসেন্সের আবেদন করেছিলেন। তবে আবেদনটি কোন পর্যায়ে ছিল, জায়গাটি ব্যবহারের অনুমতি কার নামে ছিল এবং ভাড়া আদায়ের আইনগত ভিত্তি কী এসব বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা জরুরি।

‎রেলওয়ের জমি ব্যক্তিগতভাবে ভাড়া দেওয়া বা সেখানকার স্থাপনার দখল হস্তান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও প্রযোজ্য নিয়ম গুরুত্বপূর্ণ। তাই জায়গাটির মালিকানা, ইজারা বা লাইসেন্সের কাগজপত্র এবং অর্থ লেনদেনের নথি পরীক্ষা করে প্রকৃত ঘটনা নির্ধারণ করা প্রয়োজন।
‎
‎দোকান হারিয়ে পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়া আকরাম হোসেন স্থানীয় জনপ্রতিনিধি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোকান থেকে মালামাল সরিয়ে নেওয়া, জোরপূর্বক স্বাক্ষর গ্রহণ এবং অর্থ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হোক।তিনি নিজের দীর্ঘদিনের ব্যবসা ফিরে পাওয়া এবং আর্থিক ক্ষতির প্রতিকার চান।

‎এ বিষয়ে সাবেক কাউন্সিলর আফরোজা আফরোজ ভিবা হাসানকে একাধিক বার কল করেও পাওয়া যায়নি তাই তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।



দ্যা প্রেস নিউজ/এসআর

মন্তব্য করুন

  • সর্বশেষ

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন