দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে।
মঙ্গলবার
(২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য
জানানো হয়।
স্বাস্থ্য
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৫৫ জনের
মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩
জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে
ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে
বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু
আক্রান্ত হয়ে ২ হাজার ৭১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে
ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে। এ পর্যন্ত চিকিৎসা
শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।
গত ২৪
ঘণ্টায় দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন
ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৮৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া
খুলনা বিভাগে ২৫০ জন, চট্টগ্রাম বিভাগে ২৪১ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, বরিশাল
বিভাগে ২১৭ জন, রংপুর বিভাগে ১১২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত
রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য
অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি
রোগীর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে অক্টোবর মাসে মৃত্যুর সংখ্যা
বৃদ্ধি পরিস্থিতিকে আরও চিন্তার কারণ করে তুলেছে।
ডেঙ্গু
প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি নিয়মিত অপসারণ করা এবং মশার
প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে
অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন