বৃহস্পতিবার (২৯
অক্টোবর) জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের
গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের দেওয়া
তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন মাদক কারবারি, ৮৮ জন মাদকসেবী, ১৯ জন
ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার ১৪ আসামি, একজন চোর, অন্যান্য অপরাধে চারজন
এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।
থানাভিত্তিক
গ্রেপ্তারের তথ্যে দেখা গেছে, নারায়ণগঞ্জ সদর থানায় ৯ জন, ফতুল্লা মডেল থানায় ৬৬
জন, সিদ্ধিরগঞ্জ থানায় ২৫ জন, বন্দর থানায় ৭ জন, সোনারগাঁ থানায় ১৩ জন, রূপগঞ্জ
থানায় ১৩ জন এবং আড়াইহাজার থানায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের মধ্যে
ফতুল্লা মডেল থানা পুলিশ ৬৩ ক্যান বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ২৭০ পিস
ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়। অন্যদিকে, রূপগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিনজন এবং বন্দরে
১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ
থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন