নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য, অধিকার সংরক্ষণ এবং কল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব
অ্যাডভোকেট মো. আবুল কালাম। প্রধান আলোচক হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ সিটি
কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
প্রধান আলোচক
হিসেবে উপস্থিত ছিলেন ,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার
সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ও বিশেষ অতিথি হীশেবে ছিলেন , নারায়ণগঞ্জ
জেলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সোহাগ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন
পন্টি, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রধান, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক
ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এবং নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের
সভাপতি এনামুল হক সিদ্দিকী।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও
নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সভাপতি এস এম ইকবাল রুমী।
আয়োজকরা
জানান, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি
সংবাদকর্মীদের পেশাগত ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে। আলোচনা সভা ও অভিষেক পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের
সমাপ্তি ঘটবে।
মন্তব্য করুন