আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা favicon নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস favicon ডেঙ্গুতে নারায়ণগঞ্জে নারী শিশুসহ হাসপাতালমুখী দুই শতাধিক! favicon রাষ্ট্রপতি ফখরুলকে ইরানি প্রেসিডেন্টের শুভেচ্ছা
Advertisement

‎জ্বালানি সংকটে শিল্পে অচলাবস্থা, রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট

গ্যাস সংকটে বন্ধ প্রায় ৩০০ কারখানা এবং এতে রপ্তানি শিল্পে ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। 

শনিবার ( ২২ আগস্ট) নারায়ণগঞ্জের চাষাড়ায় বিকেএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির নেতারা।

বিকেএমইএ নেতারা বলেন, গত প্রায় এক মাস ধরে চলমান গ্যাস সংকটে শিল্পকারখানাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে গ্যাসের চাপ শূন্যের কাছাকাছি নেমে যাওয়ায় অনেক কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একপর্যায়ে ৩০০টিরও বেশি কারখানা সম্পূর্ণ বন্ধ ছিলো বলে জানান তারা।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গত মাসের ২০ তারিখ থেকে দেশে ভয়াবহ গ্যাস সংকট চলছে। জ্বালানি মন্ত্রণালয় ১০ তারিখ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দিলেও বাস্তবে সংকট আরও তীব্র হয়েছে। গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানা নির্ধারিত সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি সময়মতো রপ্তানি পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিকেএমইএর সভাপতি বলেন, উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে। মাসিক প্রায় সাড়ে ৩ বিলিয়ন ডলারের রপ্তানি বিবেচনায় চলমান সংকটে প্রায় দেড় থেকে দুই বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সংকটের পরোক্ষ ক্ষতি আরও ভয়াবহ। গ্যাস সংকটের কারণে বিদেশি ক্রেতাদের মধ্যে বাংলাদেশের শিল্পখাত নিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে। ইতোমধ্যে কিছু ক্রেতা অর্ডার প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নিতে শুরু করেছেন। কোনো কোনো ক্ষেত্রে এক-তৃতীয়াংশ পর্যন্ত অর্ডার বাতিল হয়ে অন্য দেশে চলে গেছে। আগামী মৌসুমের অর্ডারও সরে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিকেএমইএ নেতারা বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এসময় তারা সরকারের কাছে ৬ দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- জুন ও জুলাই মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ দিতে হবে; বিল পরিশোধে ব্যর্থ হলেও গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না, যাতে সংকট কাটার পর কারখানাগুলো দ্রুত উৎপাদনে ফিরতে পারে; গ্যাস পরিস্থিতি নিয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দিতে হবে এবং প্রতি সপ্তাহে জ্বালানি মন্ত্রণালয় ও পেট্রোবাংলার পক্ষ থেকে নিয়মিত ব্রিফিং করতে হবে, যাতে গুজব ও বিভ্রান্তি না ছড়ায়; গণপরিবহন ছাড়া অন্যান্য যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ করে বিকল্প হিসেবে এলপিজি ব্যবহারে উৎসাহিত করতে হবে, যাতে শিল্পখাতে গ্যাসের সরবরাহ বাড়ানো যায়; অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে গ্যাস চুরি বন্ধ করতে হবে। বিকেএমইএর দাবি, তিতাস গ্যাসের নিজস্ব হিসাব অনুযায়ী সিস্টেম লস ৮ থেকে ১০ শতাংশ, যার বড় অংশ অবৈধ ব্যবহার বা চুরির সঙ্গে সংশ্লিষ্ট। এসব বন্ধ করা গেলে গ্যাস সংকট কিছুটা হলেও কমানো সম্ভব; গ্যাস সংকটের কারণে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ শিল্প প্রতিষ্ঠানের ঋণ শ্রেণীকরণ অন্তত ছয় মাসের জন্য স্থগিত রাখতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছে বিকেএমইএ।

বিকেএমইএ নেতারা বলেন, সাময়িক পদক্ষেপের পাশাপাশি শিল্পের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। দেশের গ্যাসের মজুদ ক্রমেই কমে আসায় ভবিষ্যতে আমদানি নির্ভরতা বাড়বে। তাই তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের কাজ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করার দাবি জানান তারা। একই সঙ্গে ভবিষ্যতে আরও এফএসআরইউ এবং স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ সম্মেলনে বিকেএমইএর নির্বাহী প্রেসিডেন্ট ফজলে এহসান শামীম, ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মোর্শেদ সারওয়ার সোহেল, সাবেক বিজিএমইএ সভাপতি কাজী মনীর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমল পোদ্দার, ভাইস প্রেসিডেন্ট আশিকুর রহমান, পরিচালক নজরুল ইসলাম স্বপন ও পরিচালক মামুনুর রশীদসহ সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

দ্যা প্রেস নিউজ/জেএসএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ

ডেঙ্গু ঠেকাতে নাগরিক সচেতনতার আহ্বান, মশারি বিতরণ

ডেঙ্গু ঠেকাতে নাগরিক সচেতনতার আহ্বান, মশারি বিতরণ

রূপগঞ্জে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৫ জন আটক

রূপগঞ্জে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৫ জন আটক

মাসদাইরে অভিযান, ঝোপে মিলল বিদেশি পিস্তল

মাসদাইরে অভিযান, ঝোপে মিলল বিদেশি পিস্তল

সাবদীতে ‘ভাই ভাই টার্ফ জোন’ উদ্বোধন, খেলাধুলায় তরুণদের ফেরানোর আহ্বান

সাবদীতে ‘ভাই ভাই টার্ফ জোন’ উদ্বোধন, খেলাধুলায় তরুণদের ফেরানোর আহ্বান

প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক

প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক

রূপগঞ্জে ৩০০ ফিটে পুলিশের চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬

রূপগঞ্জে ৩০০ ফিটে পুলিশের চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬

নারায়ণগঞ্জে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

নারায়ণগঞ্জে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

পশ্চিম মাসদাইরে পুকুরজুড়ে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

পশ্চিম মাসদাইরে পুকুরজুড়ে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

আলীরটেক-বক্তাবলী সংযোগে সেতু নির্মাণের উদ্যোগ, সম্ভাব্যতা যাচাই চাইলেন মাধবী মার্মা

আলীরটেক-বক্তাবলী সংযোগে সেতু নির্মাণের উদ্যোগ, সম্ভাব্যতা যাচাই চাইলেন মাধবী মার্মা

নারায়ণগঞ্জে ‘ডেইলি শপিং’-এর ১৩৩তম আউটলেট উদ্বোধন করলেন ব্যবসায়ী নেতা হাতেম

নারায়ণগঞ্জে ‘ডেইলি শপিং’-এর ১৩৩তম আউটলেট উদ্বোধন করলেন ব্যবসায়ী নেতা হাতেম

পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি

পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি