আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

নিরাপদ সড়কে বড় পদক্ষেপ, উদ্বোধন হলো ১৮০ যান

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি, কার্যকর আইন প্রয়োগ এবং দুর্ঘটনার পর দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় সড়ক দুর্ঘটনা-পরবর্তী জরুরি চিকিৎসাসেবা ও হাইওয়ে টহল কার্যক্রমের জন্য ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং ৮০টি হাইওয়ে প্যাট্রোল মোটরসাইকেল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। দুর্ঘটনা কমানোর পাশাপাশি দুর্ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার।

সড়ক নিরাপত্তায় নতুন আইন প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত নতুন নিরাপদ সড়ক আইন প্রণয়ন করা হবে। পাশাপাশি মহাসড়ক সংলগ্ন বাজার স্থানান্তর, আঞ্চলিক সড়কের সংযোগস্থলে প্রয়োজনীয় ডাইভারশন নির্মাণ এবং সড়কে স্পষ্ট মার্কিং ও সাইনেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ ও অযোগ্য চালক, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত গতি, হেলমেট ব্যবহার না করা এবং পথচারীদের অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাঠপর্যায়ে আইন প্রয়োগ ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চালকদের প্রশিক্ষণের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, শুধু গাড়ি চালাতে জানলেই একজন চালক দক্ষ হয়ে ওঠেন না। মহাসড়কে নিয়ম মেনে ও নিরাপদভাবে গাড়ি চালানোর জন্য প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ ও শারীরিক সক্ষমতা যাচাইয়ের ব্যবস্থাও করা হয়েছে।

দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল অ্যাম্বুলেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, মহাসড়কের পাশে থাকা হাসপাতালগুলোতে আলাদা ইউনিট রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতি ১০ কিলোমিটারের মধ্যে একটি করে অ্যাম্বুলেন্স মোতায়েনের ব্যবস্থা করা হবে। দেশের বিভিন্ন স্থানে থাকা ট্রমা সেন্টারগুলোও সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের ঋণসহায়তা ও সরকারের অর্থায়নে নেওয়া বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের প্রতিটি টাকা নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় কার্যকরভাবে ব্যয় করতে হবে। জনগণের অর্থ ব্যয় করে এমন কোনো প্রকল্প নেওয়া যাবে না, যার সুফল জনগণ পাবে না।

তিনি বলেন, সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং জনগণ—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করার ক্ষেত্রে নতুন এই কার্যক্রম একটি মাইলফলক হয়ে থাকবে। দুর্ঘটনার পর দ্রুততম সময়ে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছে দিয়ে আহতদের জীবন রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এমপি বলেন, সড়ক দুর্ঘটনার পর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে দেখছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বৃহত্তর পরিসরে একটি কার্যকর অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প (বিআরএসপি) দেশের প্রথম বহুখাতভিত্তিক এবং ‘সেইফ সিস্টেম অ্যাপ্রোচ’-ভিত্তিক উদ্যোগ। প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, বিআরটিএ এবং স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে বাস্তবায়ন করছে।

প্রকল্পের আওতায় ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স জয়দেবপুর-হাটিকামরুল-বগুড়া-রংপুর, হাটিকামরুল-নাটোর-রাজশাহী এবং জয়দেবপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের প্রতি ১০ কিলোমিটারে একটি করে মোতায়েন থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান ডিভিশনের পরিচালক জ্যঁ পেম এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান।


দ্যা প্রেস নিউজ/এসআর 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

বন্দরে লোকালয়ে কুমির, সন্ধ্যার পর আতঙ্কে তিনগাঁওবাসী

বন্দরে লোকালয়ে কুমির, সন্ধ্যার পর আতঙ্কে তিনগাঁওবাসী

জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মিছিল

জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মিছিল

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের জন্য মাদকবিরোধী সভা, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের জন্য মাদকবিরোধী সভা, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

আশুলিয়ার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি শ্রমিক ফ্রন্টের

আশুলিয়ার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি শ্রমিক ফ্রন্টের

আত্মকর্মসংস্থানে ৯৭ নারীর পাশে নাসিক, দেওয়া হলো নানা উপকরণ

আত্মকর্মসংস্থানে ৯৭ নারীর পাশে নাসিক, দেওয়া হলো নানা উপকরণ

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

সিদ্ধিরগঞ্জে একদিনের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে একদিনের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

চাষাঢ়ায় পুনর্নির্মাণ হচ্ছে শহীদ জিয়া হল, শুরু মাটি পরীক্ষা

চাষাঢ়ায় পুনর্নির্মাণ হচ্ছে শহীদ জিয়া হল, শুরু মাটি পরীক্ষা

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু

শীতলক্ষ্যায় ভাসছিল মাথাবিহীন মরদেহ, এলাকায় চাঞ্চল্য

শীতলক্ষ্যায় ভাসছিল মাথাবিহীন মরদেহ, এলাকায় চাঞ্চল্য

সিদ্ধিরগঞ্জে রাতে পার্কিং করা বাসে আগুন, নাশকতার আশঙ্কা

সিদ্ধিরগঞ্জে রাতে পার্কিং করা বাসে আগুন, নাশকতার আশঙ্কা

ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের জন্য ইনসুলিন সিরিঞ্জ বিতরণ

ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের জন্য ইনসুলিন সিরিঞ্জ বিতরণ

কুতুবপুরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কর্মসূচি শুরু

কুতুবপুরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কর্মসূচি শুরু

আড়াইহাজারে বায়ুদূষণের অভিযোগে টেক্সটাইল কারখানাকে জরিমানা

আড়াইহাজারে বায়ুদূষণের অভিযোগে টেক্সটাইল কারখানাকে জরিমানা

আবারও রিয়াদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব পদে ফের পরিবর্তন

আবারও রিয়াদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব পদে ফের পরিবর্তন

রিয়া সরেনের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে নারায়ণগঞ্জে স্মারকলিপি

রিয়া সরেনের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে নারায়ণগঞ্জে স্মারকলিপি

সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে বাসের ধাক্কা, আহত কয়েকজন

সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে বাসের ধাক্কা, আহত কয়েকজন