নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে
নেতৃবৃন্দ বলেন, শিল্প ও বন্দরনগরী নারায়ণগঞ্জ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ।
শিক্ষা, সংস্কৃতি, শিল্প ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এ জেলার রয়েছে স্বতন্ত্র
ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ অবদান।
তারা বলেন,
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের উচ্চশিক্ষা বিস্তারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত
হয়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ফলে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের
বিজ্ঞান, প্রযুক্তি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ
ব্যক্ত করেন তারা।
বিবৃতিতে
নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক ড.
মো. নাজমুস সাদাতকে নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
একই সঙ্গে
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে
স্বাগত ও অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বে নবপ্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় শিক্ষা,
গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা
হয়।
যৌথ বিবৃতিতে
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের (এনজিএ)
সভাপতি মোহাম্মদ হাতেম ও সাধারণ সম্পাদক মঈন আহসান, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা হাজী মো. নূরউদ্দিন ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন মন্টু, ঢাকা
ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ক্লাব, নারায়ণগঞ্জের সভাপতি অধ্যাপক ড. মো.
দিদার-উল-আলিম ও সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পলাশ এবং সাধারণ পাঠাগার,
নারায়ণগঞ্জের সভাপতি কুতুবউদ্দিন শাহীন ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন