নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়ার মা মরহুমা হামিদা বেগমের কুলখানি ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বাদ আসর নগরীর দেওভোগ সাকিম আলী জামে মসজিদে
মরহুমার পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে মরহুমা হামিদা বেগমসহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত ও
শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের
মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
কুলখানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম
আহ্বায়ক আব্দুস সবুর সেন্টু, সদস্য আওলাদ হোসেন, জেলা
ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান, দেওভোগ পোশাক
প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, মহানগর
মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, সদর থানা
বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা যুবদলের সাবেক
সহ-সভাপতি পারভেজ মল্লিক, সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন
শাহ, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ
রাজীব ও শাহীন আহমেদ।
এছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক রাজু আহমেদ, মহানগর
স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হোসেন, সাজু দেওয়ান,
সুমন দেওয়ান, বিল্লার হোসেনসহ বিভিন্ন
রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত
ছিলেন।
উল্লেখ্য,
গত ২১ আগস্ট শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায়
মারা যান হামিদা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মৃত্যুকালে
তিনি চার কন্যা ও একমাত্র ছেলে জিয়াউর রহমান জিয়াসহ অসংখ্য আত্মীয়স্বজন ও
শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের
মাঝে শোকের ছায়া নেমে আসে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন