শুক্রবার (২৮
আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলার সহকারী
কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান।
জানা গেছে, ফেনী
জেলার বাসিন্দা মো. আবু ছিদ্দিক রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসে চেইনম্যান হিসেবে
কর্মরত ছিলেন। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরিবার নিয়ে বসবাস করতেন।
গত সপ্তাহে
পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। শুরুতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই
চিকিৎসা ও পরিচর্যায় ছিলেন তিনি। তবে পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে
তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন
অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
আবু ছিদ্দিকের
মৃত্যুতে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসে শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা
জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের
এক শোকবার্তায় বলা হয়, মো. আবু ছিদ্দিকের মৃত্যুতে রূপগঞ্জ উপজেলা ভূমি অফিস একজন
নিষ্ঠাবান, দায়িত্বশীল ও কর্মঠ সহকর্মীকে হারালো।
শোকবার্তায় মরহুমের
বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস
নসিব করার প্রার্থনা জানানো হয়। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই
অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তাওফিক কামনা করা হয়।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন