আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির favicon ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর favicon সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড favicon এইচএসসির ফলাফলে ছেলেদের পেছনে ফেলল মেয়েরা favicon বাংলাদেশকে ঘিরে জাপানের বড় প্রত্যাশা, আলোচনায় বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ favicon ডেঙ্গুর ভয়াবহ থাবা, এক দিনে আরও ১১ মৃত্যু favicon নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ favicon আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’, মনে রেখো, আমি বাংলাদেশ favicon আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট favicon ইনানীতে ১০ পর্যটকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের হোটেলে ফের আগুন favicon তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে হবে, খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি favicon দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের
Advertisement

পঞ্চায়েত ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে মাদক-ছিনতাই রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শহর প্রতিনিধি
দ্যা প্রেস নিউজ

নারায়ণগঞ্জ নগরীর টানবাজার এলাকায় লয়েল ট্যাংক ও শহীদ সোহরাওয়ার্দী সড়ক পঞ্চায়েত কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে পুলিশ, পঞ্চায়েত কমিটি, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে টানবাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, পঞ্চায়েত ব্যবস্থাটি এখন আর আমাদের মধ্যে নেই। এটি আদিকালে ছিল। কিন্তু এটি এখন ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেসব কাজের সমাধান করা হয়। পঞ্চায়েত ব্যবস্থাটি এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে প্রাথমিকভাবে এলাকায় স্থায়ীভাবে সমাধানের প্রক্রিয়া ছিল।

তিনি পঞ্চায়েতের উদ্যোগের প্রশংসা করে বলেন, এখানে যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে, মাদক, চুরি, ছিনতাই, খুন, মাদক ব্যবসা ও সেবনের বিষয়ে কথা হয়েছে। এসব বিষয়ে আমরা যারা সরকারে থাকি, তাদের ওপরেই দোষটা চলে আসে।

নির্বাচনের প্রথম দুই মাস আইনশৃঙ্খলা বাহিনীর হারানো ভাবমূর্তি, যেটি বিগত সরকার নিজের মতো করে নিয়েছিল, সেই জায়গা থেকে উঠতে কিছুটা সময় প্রয়োজন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীতে যারা আছেন এবং আমরা সকলে একত্রে মিলে কাজ করব।

তিনি বলেন, আমরা আজকে আশাবাদী যে প্রশাসন। মনে করি, এই মুহূর্তে মোটামুটি একটা শেপে আসছি। যদিও কিছুটা আরও সময় লাগবে, তারপরেও আশাবাদী যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত দিনগুলোর চেয়ে এখন অনেক ভালো দিকে যাচ্ছে। যুবসমাজের প্রতি কিছু দায়দায়িত্ব আছে। পারিবারিকভাবে যেটি নৈতিক দায়িত্ব, যে নৈতিক শিক্ষা, সেটি বিলীন হয়ে যাওয়াতে আমাদের মধ্যে মানবিক মূল্যবোধটি চলে গেছে। সুতরাং এটাকে নিয়ে আসার পরিচর্যা করতে হবে।

সমাজব্যবস্থার কথা উল্লেখ করে এমপি বলেন, আজকে যে সমাজব্যবস্থা, আমাদের ছেলে-মেয়েরা যাবে কোথায়? তাদের চিন্তা করার জায়গা কোথায়, শারীরিক পরিচর্যার জায়গা কোথায়, খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র নেই। আমাদের মধ্যে একপ্রকার হাহাকার। এবং এই অভাব, ওই অভাব, এতে করে আমাদের প্রজন্ম বেড়ে উঠছে।

তিনি বলেন, যেমন আমরা এখানে মাদক, ছিনতাইকারী নিয়ে আলোচনা করছি। কিন্তু আমাদের শিক্ষা-সংস্কৃতির যে ঘাটতি, যে অব্যবস্থার কারণে আজকে সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না।

এ সময় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারাণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, আগের মুরুব্বি কালচারটা এখন নাই। কেউ আগে সিগারেটও যদি খেতো তাহলে মামা-চাচা দেখলে কলিজায় পানিও থাকতো না। কিন্তু এখন আর সেটা নেই। বর্তমান পঞ্চায়েত কমিটি সেটা ঠিক করবেন। তরুনদের নিয়ে শীতলক্ষ্যায় সাতার থেকে শুরু বিভিন্ন খেলার আয়োজন করতে পারেন। আমাদের ধীরে ধীরে পুরোন সংস্কৃতিতে ফেরৎ যেতে হবে।

তিনি আরও বলেন, যারা ইয়াবা আসক্ত তারা সহজেই অপরাধ করতে পারছে। সম্প্রতি কিছু ঘটনায় আমরা সেটা দেখেছি। তারা হত্যা করতে কোন দিধা করেনা। এসব অপরাধ হচ্ছেই কেবল ইয়াবা আসক্তির জন্য। নারায়ণগঞ্জে এতো অটো রিক্সার প্রয়োজন নাই, কিন্তু এগুলো কেনো আসছে? শুধু জীবিকার জন্য আসছে এটা আমি বিশ্বাস করিনা। এখানে পলাতক আসামি আছে যারা অন্য জায়গায় অপরাধ করে এখানে অটো চালাচ্ছে। অনেকে মাদকের টাকার জন্য অটো চালাচ্ছে। এগুতে আমাদের পঞ্চায়েতের  ভূমিকা আছে এবং প্রশাসনের ভূমিকা আছে। 


সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সমাজে অপরাধ কমানোই সবার মূল লক্ষ্য। এ জন্য পঞ্চায়েত কমিটি, নাগরিক সমাজ, কমিউনিটি পুলিশিং কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

টানবাজার এলাকায় বৃহস্পতিবার টাকা সংগ্রহের সময় ছিনতাইয়ের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। ওই এলাকায় বিশেষ টিমের মাধ্যমে সাদা পোশাক ও পোশাকধারী পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবারও বিশেষ নজরদারি থাকবে, যাতে ছিনতাইকারীরা অপরাধ করার সুযোগ না পায়।

দুই নম্বর গেটে বাস রাখার বিষয়েও কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, নগরে বাস রাখার নির্দিষ্ট জায়গার সংকট রয়েছে। ফলে দুই নম্বর গেটে বাস রাখার কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল আক্তার সোহান বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন। আগে এলাকাটি শান্তিপূর্ণ ছিল। বর্তমানে পুরো এলাকা শিল্পাঞ্চল হওয়ায় শ্রমিকদের চলাচল বেড়েছে। এর ফলে সামাজিক নানা সমস্যা তৈরি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে।

কিশোর গ্যাংয়ের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, শ্রমিক অধ্যুষিত এলাকায় বৃহস্পতিবার টাকা সংগ্রহের সময় কিশোর গ্যাংয়ের তৎপরতারজ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এ বিষয়ে পুলিশের সহযোগিতা চান তিনি।

দুই নম্বর গেটে বাস রাখার কারণে যানজট ও সাধারণ মানুষের দুর্ভোগের কথাও উল্লেখ করে সোহেল বলেন, সকালে শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষকে ওই সড়ক দিয়ে চলাচল করতে হয়। একই সঙ্গে টানবাজারের ব্যবসায়ীরাও সমস্যায় পড়েন। বাসগুলো নির্ধারিত বাসস্ট্যান্ড থেকে ছেড়ে চাষাঢ়া এলাকায় গেলে যানজট কমবে বলে তিনি মনে করেন।
সংগঠনটির সভাপতির শামসুজ্জামান চন্দনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সদর থানার ওসি সাজেদুর রহমান, বাংলাদেশ ইয়াং মার্চেন্টের পরিচালক ও সাবেক যুবদল নেতা  মাজহারুল ইসলাম জোসেফ, চেম্বার অফ কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ। 

দ্যা প্রেস নিউজ/এসআর

মন্তব্য করুন

  • সর্বশেষ

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন