শুক্রবার (২৮
আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন উত্তর দেলপাড়া ক্যানেলপাড়
স্বপ্নীল সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পুলিশের
একটি দল উত্তর দেলপাড়া ক্যানেলপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি
সীমানাপ্রাচীরের পাশে সড়কের ওপর থেকে মারুফ শাহরিয়ারকে আটক করা হয়।পরে তার সঙ্গে
থাকা ৩৬ বোতল নেশাজাতীয় স্কাফ উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
গ্রেপ্তার মারুফ
শাহরিয়ার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর বেপারী বাড়ি এলাকার মো. মোবারক
হোসেনের ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার নুরবাগ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন
বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি,
গ্রেপ্তারের পর মারুফের পূর্বের অপরাধসংক্রান্ত তথ্য (পিসিপিআর) যাচাই করে তার
বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তার
বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ফতুল্লা
মডেল থানা পুলিশ।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন