আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে দেশটির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৯০৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২৪৭ জন। নিখোঁজদের মধ্যে ৩২০ জন বিদেশি নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্যা ও পাহাড়ি ঢলের পর সোমবার পঞ্চম দিনে পড়েছে উদ্ধার অভিযান। দুর্গম এলাকাগুলোতে এখনও বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধারে উদ্ধারকারী দলকে ব্যাপক বেগ পেতে হচ্ছে।

নেপালের অন্তত আটটি জেলা এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চিতোয়ান জেলা থেকে সর্বোচ্চ ২৭২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নওয়ালপারসি পূর্বে ২০৭টি, নওয়ালপারসি পশ্চিমে ১৫১টি এবং গোর্খায় ৬২টি মরদেহ পাওয়া গেছে।

এ ছাড়া নুয়াকোটে ৯৫টি, ধাদিঙে ৫৫টি, তানাহুতে ৩৭টি এবং রাসুয়ায় ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিশেষ করে রাসুয়া এলাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবার সকালে ভোটেকোশি নদীতে আকস্মিকভাবে পানি ও কাদার প্রবল স্রোত নেমে আসে। মুহূর্তের মধ্যে ওই স্রোত আশপাশের জনবসতিতে আঘাত হানে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। প্রবল স্রোতে অনেক মরদেহ মূল ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ভেসে যাওয়ায় সেগুলো শনাক্ত ও উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।

উদ্ধার করা মরদেহগুলোর বড় একটি অংশের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। অনেক মরদেহের অবস্থা এতটাই নাজুক যে স্বাভাবিকভাবে দেখে শনাক্ত করা যাচ্ছে না। এ কারণে কর্তৃপক্ষ ডিএনএ নমুনা সংগ্রহ করছে।

এদিকে মরদেহ সংরক্ষণ নিয়েও নতুন সংকটে পড়েছে নেপাল। দেশটির বিভিন্ন মর্গে ধারণক্ষমতার চেয়ে বেশি মরদেহ জমা হওয়ায় জায়গার সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে কিছু ভবন অস্থায়ীভাবে মরদেহ সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে। তবে দীর্ঘ সময় মরদেহ সংরক্ষণের মতো পর্যাপ্ত অবকাঠামো না থাকায় সরকার মরদেহের প্রয়োজনীয় তথ্য ও নমুনা সংরক্ষণের পর গণকবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নেপালের পাশাপাশি সীমান্তের ওপারে চীনের তিব্বত অঞ্চলও আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের কবলে পড়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে এই দুর্যোগে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫৪৭ জন।

নিখোঁজদের মধ্যে ৪৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছে বেইজিং। তাদের সবাই তামিলনাড়ুর বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

তামিলনাড়ুর একটি পর্যটন সংস্থা জানিয়েছে, তাদের পরিচালিত ৪৯ সদস্যের একটি পর্যটকদল কৈলাস-মানস সরোবর ভ্রমণে গিয়েছিল। বুধবারের দুর্যোগের পর থেকে দলটির সদস্যদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

অন্যদিকে কলকাতা থেকে নেপালে যাওয়া একটি পর্যটকদলেরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ওই দলে ৩২ জন সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গের মোট ৩৭ জনের খোঁজ এখনও পাওয়া যায়নি বলে জানা গেছে।

নিখোঁজ ভারতীয়দের সবাই যে পর্যটক, তা নয়। তাদের মধ্যে কেউ কেউ নেপালের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আকস্মিক বন্যার পর নেপালের সেনা ও পুলিশ সদস্যদের মধ্য থেকেও কয়েকজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

ভয়াবহ এই দুর্যোগের পর নেপালের বিভিন্ন হাসপাতাল ও উদ্ধারকেন্দ্রে নিখোঁজ স্বজনদের সন্ধানে মানুষের ভিড় বাড়ছে। দূর-দূরান্ত থেকে পরিবারগুলো হাসপাতালে ছুটে আসছেন প্রিয়জনের কোনো খবর পাওয়ার আশায়।

একদিকে বিপুলসংখ্যক মরদেহ উদ্ধার, অন্যদিকে হাজারো মানুষের নিখোঁজ থাকার ঘটনায় দেশটির প্রশাসনের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। দুর্গম এলাকা, কাদামাটির স্তর ও বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধার অভিযানও বাধাগ্রস্ত হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, নিখোঁজদের সন্ধান এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র পেতে আরও সময় লাগতে পারে।

দ্যা প্রেস নিজ/এসআর 


মন্তব্য করুন

  • সর্বশেষ

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মশারি ও চিকিৎসা সামগ্রী দিলেন খোরশেদ