সোমবার (৩১ আগস্ট)
দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবাইল এলাকায় প্যারাডাইস ক্যাবলের পরিত্যক্ত
কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি আভিযানিক দল কারখানাটিতে অভিযান চালায়। র্যাবের
উপস্থিতি বুঝতে পেরে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পরে কারখানার
আশপাশে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঝোপের আড়ালে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি
রিভলবার ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্র
ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা
হয়েছে।
র্যাব-১১
জানিয়েছে, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের
অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন