সিটিজেনস ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন ব্যাংকটির স্পন্সর পরিচালক মাসুদুজ্জামান।
ব্যাংকটির পরিচালনা
পর্ষদের সভায় তাকে নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
মাসুদুজ্জামান
দেশের তৈরি পোশাক শিল্পে দীর্ঘ ২৮ বছরের বেশি সময় ধরে ব্যবসা ও নেতৃত্বের সঙ্গে
যুক্ত। তিনি মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রাইন ড্রেস লিমিটেড এবং
সাদিয়া ফ্যাশন ওয়্যারস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।
তৈরি পোশাক ও
টেক্সটাইল খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের বিকাশেও তার ভূমিকা রয়েছে। এমব্রো
আর্চ, ওশান কালার, স্টেপ টু রেইনবো, আটলান্টিক অ্যাকসেসরিজ, সাদিয়া প্যাকেজিং
অ্যান্ড অ্যাকসেসরিজ এবং কেয়ামা কালারের সঙ্গে তিনি বিভিন্নভাবে যুক্ত ছিলেন।
রপ্তানি খাতে
অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে টানা ছয় মেয়াদে বাণিজ্যিকভাবে
গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মানিত করেছে।
ব্যবসায়িক
কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কল্যাণ, মানবিক সহায়তা, ক্রীড়া এবং কমিউনিটি
উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় রয়েছেন মাসুদুজ্জামান। করপোরেট সামাজিক
দায়বদ্ধতার (সিএসআর) আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও তিনি ভূমিকা রেখে
আসছেন।
বর্তমানে তিনি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের
(বিকেএমইএ) সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দেশের ক্রীড়া ও
খেলাধুলার উন্নয়ন এবং প্রসারেও তিনি বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি
সামাজিক কল্যাণমূলক বিভিন্ন সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন তিনি।
সিটিজেনস ব্যাংকের
নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্বে মাসুদুজ্জামানের দীর্ঘ ব্যবসায়িক
অভিজ্ঞতা ব্যাংকের কার্যক্রম ও নীতিনির্ধারণে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা
করছেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন