শনিবার (৫
সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বন্দর থানার মদনপুর ছোটবাগ এলাকার একটি ফ্ল্যাটে
অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল জানতে পারে, ছোটবাগ এলাকার একটি ফ্ল্যাটে এক
ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালালে র্যাবের
উপস্থিতি টের পেয়ে সাইফুল পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সাইফুল
বরগুনার বামনা থানার বড় যাদবপুর এলাকার আবদুল আজিজের ছেলে। বর্তমানে তিনি বন্দর
থানার মদনপুর ছোটবাগ এলাকায় বসবাস করছিলেন।
র্যাবের দাবি,
আটকের পর ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি তোষকের নিচ থেকে বিভিন্ন মূল্যমানের মোট
৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। একই সঙ্গে জাল টাকা তৈরিতে ব্যবহৃত
কেমিক্যাল সদৃশ ৪০০ মিলিগ্রাম তরল পদার্থ ভর্তি একটি প্লাস্টিকের বোতল জব্দ করা
হয়েছে।
র্যাব-১১ আরও
জানায়, প্রাথমিকভাবে সাইফুল জাল নোট বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন
বলে দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা আলামতসহ
তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন