রোববার (৬
সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লা রেলস্টেশনের পাশে, পাগলা তালতলা সড়কের পাশে এবং
চাষাড়া রেলস্টেশনের পাশে ইসদাইর বাজার এলাকার মাদক স্পটে অভিযান চালায় ফতুল্লা
মডেল থানা পুলিশ। অভিযানে মাদকসেবনের অভিযোগে ৩০ জনকে আটক করা হয়।
সোমবার (৭
সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটক ব্যক্তিদের
সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়। এতে ২০ জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা,
অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর ১০ জনকে ১০ দিনের কারাদণ্ড
ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে
জানানো হয়েছে, ফতুল্লা এলাকার বিভিন্ন মাদক স্পটে মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান ও
সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, একসঙ্গে ৩০
জনকে আটকের পর আদালতের মাধ্যমে সাজা দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে
আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, শুধু মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নয়,
মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন