সোমবার (৭
সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, জেলা
প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির এবং বিজ্ঞ চিফ জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীনের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন পুলিশ সুপার
মো. হাবিবুর রহমান।
সৌজন্য সাক্ষাৎকালে
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক
সহযোগিতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন
গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।
এ সময় নারায়ণগঞ্জের
জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সমন্বিত
উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা
হয়।
এদিকে, নবনিযুক্ত
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মামুন এবং জেলা আনসার ও গ্রাম
প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন।
নবাগত পুলিশ
সুপারের দায়িত্ব গ্রহণের পর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের
সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎকে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ
হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন