সোমবার (৭
সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর বালুরমাঠ এলাকার পাকা
সড়কে পুকা মিয়ার গ্যারেজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা
হলেন—দাপা ইদ্রাকপুর এলাকার উজ্জল হোসেন (৩৫) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার
বাসিন্দা মোস্তফা (৫০)। বর্তমানে তিনি দাপা ইদ্রাকপুর বালুরঘাট এলাকায় বসবাস
করতেন।
পুলিশ জানায়, পুলিশের
একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে তিন বোতল বিদেশি হুইস্কি
উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়,
গ্রেপ্তারদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া
গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাদকসহ বিভিন্ন
অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন