৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফতুল্লা থানার পাগলা নূরবাগ এলাকায়, সন্ধ্যা সাড়ে ৭টায় লালখা পূর্ব শিয়াচর এলাকায় এবং রাত সাড়ে ৮টায় কেতাবনগর হক সাহেবের বাগানবাড়ির পাশে কথিত মাদক স্পটে অভিযান চালানো হয়। এসব অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়,
আটকদের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। একই দিন নারায়ণগঞ্জের
বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়।
আদালত ১৬ জনের
মধ্যে ১৫ জনকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা এবং অপর একজনকে দুই দিনের
কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
১৫ দিনের
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন,তানভীর (১৮), সেলিম হোসেন (২৮), নজরুল ইসলাম (২৭), রাতুল
মৃধা (২১), হোসাইন (২০), শহিদুল (৫০), রাফি (১৮), রাব্বি (১৮), সুমন (২৯), মিলন
(২৩), শামসুল হক (৫২), সোহেল (২০), জয়নাল আবেদীন (৪৫), প্রান্ত (১৮) এবং মোল্লা
রাসেল (৪৫)।
অপরদিকে, দিদারুল
ইসলাম ভুবন (২৪) নামে একজনকে দুই দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে
জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানা
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট
কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
গ্রহণ অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে
মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও মাদকবিরোধী অভিযানে সহযোগিতা
করার আহ্বান জানানো হয়েছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন