অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি সাংবাদিক এবং বিভিন্ন
শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা
পরিচালক (এমডি) আলহাজ্ব মোহাম্মদ সোহাগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিয়াল
স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, দৈনিক সমকালের নারায়ণগঞ্জ
প্রতিনিধি শরিফ উদ্দিন সবুজ, চ্যানেল ২৪-এর স্টাফ
রিপোর্টার আহসান সাদিক শাওনসহ শিক্ষক, শিক্ষার্থী ও
আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, একটি
দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম ভিত্তি হলো শিক্ষিত ও মেধাবী প্রজন্ম। যোগ্য
নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি মেধা, যুক্তিবোধ ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে।
তিনি বলেন,
একটি জাতি যত বেশি শিক্ষিত ও জ্ঞাননির্ভর হবে, সেই জাতির অগ্রগতির সম্ভাবনাও তত বেশি বাড়বে। শিক্ষার্থীদের মেধা
বিকাশে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দৈনিক সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন শিক্ষামূলক আয়োজনের
প্রশংসা করে তিনি বলেন,
“বিজ্ঞান ও
বিতর্কভিত্তিক এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তি
ও সৃজনশীল চিন্তার পরিধি বাড়াতে সহায়তা করে। এ উদ্যোগের জন্য সমকাল কর্তৃপক্ষকে
আন্তরিক অভিনন্দন জানাই।”
মোহাম্মদ সোহাগ আরও বলেন, দেশ ও জাতি গঠনে শিক্ষা, সংস্কৃতি এবং মেধা বিকাশের সঙ্গে সংশ্লিষ্ট ইতিবাচক কর্মকাণ্ডে মীম শরৎ
গ্রুপ সবসময় সহযোগিতার মানসিকতা নিয়ে পাশে রয়েছে। ভবিষ্যতেও দেশের কল্যাণ ও জনগণের
স্বার্থে ভালো ও জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন
তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্ক শিক্ষার্থীদের শুধু
বক্তব্য দেওয়ার দক্ষতাই বাড়ায় না, বরং বিষয়ভিত্তিক জ্ঞান
অর্জন, যুক্তি বিশ্লেষণ, আত্মবিশ্বাস
ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও সহায়তা করে। বিজ্ঞানভিত্তিক বিতর্কের মাধ্যমে নতুন
প্রজন্মের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব ও যৌক্তিক চিন্তার চর্চা আরও বিস্তৃত হবে বলে
তারা আশা প্রকাশ করেন।
পরে
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা
দৈনিক সমকালের এমন জ্ঞান ও মেধাভিত্তিক আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও
শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন