শনিবার (১২
সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর
জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের
উপসর্গ নিয়ে নতুন করে ৮৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময় শুধু
ঢাকাতেই হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায়
বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর হিসাবে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা
বিভাগে। এ বিভাগে নতুন করে ৩৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া
চট্টগ্রাম বিভাগে ২০০ জন, সিলেটে ১২১ জন, বরিশালে ৬০ জন, রাজশাহীতে ৫৫ জন, ময়মনসিংহে
৩৭ জন, খুলনায় ৩১ জন এবং রংপুর বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের
বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর
মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪৬৫ জন।
অন্যদিকে, একই
সময়ের হিসাবে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনে।
তাদের মধ্যে পরীক্ষায় ২০ হাজার ৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য
অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর
সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন রোগী শনাক্ত
হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্বাস্থ্য
বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে
এলে সহজেই অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। শিশুদের পাশাপাশি টিকা না নেওয়া
বা অসম্পূর্ণ টিকাদান করা ব্যক্তিদের ঝুঁকিও বেশি। ফলে আক্রান্তদের দ্রুত শনাক্ত
করে চিকিৎসার আওতায় আনার পাশাপাশি টিকাদান ও জনসচেতনতা বাড়ানো জরুরি।
এদিকে, স্বাস্থ্য
অধিদপ্তরের নিয়মিত নজরদারি ও হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। পরিস্থিতি
নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবা ব্যবস্থার পাশাপাশি অভিভাবকদেরও শিশুদের স্বাস্থ্যগত
কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন