নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসলামী ব্যাংকের একটি বুথে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, বুথের নিরাপত্তারক্ষীর সঙ্গে সখ্য গড়ে তুলে সুযোগ বুঝে লুটের পরিকল্পনা করছিলেন তারা।
রোববার (১৩
সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে ফতুল্লার পঞ্চবটী মোড়ের গফুর সুপার মার্কেটের
নিচতলায় ইসলামী ব্যাংকের বুথের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার
ব্যক্তিরা হলেন বরিশালের আমতলী থানার বাসিন্দা কামাল মাতবর (৪২) ও কামাল প্যাদা
(৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের
ভিত্তিতে বুথ এলাকায় নজরদারি চালানোর সময় প্রথমে কামাল মাতবরকে আটক করা হয়। পরে
নিরাপত্তারক্ষীর সঙ্গে কথাবার্তা বলার সময় কামাল প্যাদাকেও গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুথে লুটের পরিকল্পনা এবং নিরাপত্তারক্ষীর সঙ্গে ঘনিষ্ঠতা
তৈরির বিষয়টি সামনে আসে বলে দাবি পুলিশের।
ফতুল্লা মডেল
থানার এসআই নন্দন সরকার জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি
ও লুটপাটের একাধিক মামলা রয়েছে। এছাড়া ফতুল্লার পাগলা দেলপাড়া ক্যানেলপাড় এলাকায়
একটি বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনাতেও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
মন্তব্য করুন