রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বন্দর থানার শাহী
মসজিদ এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুলবুল হত্যা মামলার তদন্তে
বিভিন্ন তথ্য যাচাই-বাছাইয়ের একপর্যায়ে ওই কিশোরের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে।
পরে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে
আটক করা হয়। গ্রেপ্তার কিশোর বন্দর থানার উইলসন রোড কদম রসুল মাঠপাড়া এলাকার
বাসিন্দা।
পুলিশের দাবি, গ্রেপ্তার কিশোর শেখ সিফাত বাহিনীর সক্রিয়
সদস্য হিসেবে এলাকায় কার্যক্রম চালাত।
মামলা সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট বন্দরের ছালেহনগর
এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন ইসলামি আন্দোলন নেতা বুলবুল। ঘটনার পর নিহতের
পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় হত্যা মামলা করা হয়।
পুলিশ জানায়, এ মামলায় শেখ সিফাতসহ এ পর্যন্ত ১৪ জনকে
গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও
গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বন্দর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, বুলবুল
হত্যা মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে কারও সম্পৃক্ততার তথ্য
পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার কিশোরকে জিজ্ঞাসাবাদ করে
হত্যাকাণ্ডে তার ভূমিকা এবং এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা
চলছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন