নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন সন্ত্রাসবিরোধী মামলার আসামি এবং একজন বৈষম্যবিরোধী মামলার আসামি।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায়
অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী
নতুন মহল্লার বাসিন্দা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সাদেকুর রহমান (৭০), মিজমিজি
এলাকার মিঠুন চৌধুরী (৩৪), জালকুড়ি এলাকার নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৯
নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন (৩৫) এবং বার্মাস্ট্যান্ড এলাকার যুবলীগের
কর্মী মো. সাদ্দাম হোসেন (৩৩)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার চারজনকে সংশ্লিষ্ট মামলায়
আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে
তাদের অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন