রোববার (১৩
সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এ দণ্ড
দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত কাউছার
আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকার বাসিন্দা। তার বাবার নাম
ইমরান।
উপজেলা প্রশাসন
সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কাউছারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬
ধারার ১(১৬) উপধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মোস্তাফিজুর রহমান ইমন।
উপজেলা প্রশাসন
জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত
থাকবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন