উদ্যোক্তা হিসেবে সাফল্য, ব্যবসায়িক নেতৃত্ব, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক দায়বদ্ধতায় অবদানের জন্য তাকে এ
সম্মাননা দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) নেপালের ললিতপুরের কুপন্ডোল এলাকায় হোটেল
হিমালয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে মোহাম্মদ সোহাগের হাতে পুরস্কার ও সম্মাননাপত্র তুলে
দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাবেক রাষ্ট্রপতি
ড. রাম বরন যাদব।
পুরস্কারের সনদে উল্লেখ করা হয়, উদ্যোক্তা নেতৃত্বের
পাশাপাশি ব্যবসায়িক উৎকর্ষ, কর্মসংস্থান সৃষ্টি এবং
বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নে অবদানের জন্য
মোহাম্মদ সোহাগকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
সনদে তার দূরদর্শী নেতৃত্ব, দায়িত্বশীল ব্যবসায়িক উদ্যোগ এবং
সামাজিক প্রভাব তৈরির প্রচেষ্টারও প্রশংসা করা হয়। পেশাগত সাফল্যের পাশাপাশি
দায়িত্বশীল নেতৃত্ব ও উৎকর্ষতার ক্ষেত্রে তার ভূমিকা দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা
হয়েছে।
মোহাম্মদ সোহাগ মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও
দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন ব্যবসায়ী
সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স
অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতির দায়িত্বে
রয়েছেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম
সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক
হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা
তৈরিতে সহযোগিতা ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন মোহাম্মদ
সোহাগ। তার নেতৃত্বে মীম শরৎ গ্রুপ ব্যবসায়িক পরিসরে নিজেদের অবস্থান আরও বিস্তৃত
করেছে।
এশিয়ার
বিভিন্ন দেশের সফল পেশাজীবী, উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের ব্যবসা,
পেশাগত সাফল্য ও সামাজিক অবদানের স্বীকৃতি দিতে ‘এশিয়ান
প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়ে থাকে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন