সোমবার (১৪ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারী
ক্যাম্পসহ কয়েকটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ৪০ জনের মধ্যে সিআর ও জিআর মামলায়
আদালতের পরোয়ানাভুক্ত পাঁচজন, সামারি ট্রায়ালের ৩০ জন
অভিযুক্ত, মাদক মামলার চার আসামি এবং বৈষম্যবিরোধী মামলার
একজন আসামি রয়েছেন।
পরোয়ানাভুক্ত পাঁচজন হলেন আব্দুর রহমান শুভ, মো. জাফর
(৩৮), রফিকুর ইসলাম, মো. রনি ও
হেলাল গাজী।
সামারি ট্রায়ালের অভিযুক্ত ৩০ জন হলেন আইনুল হক (৩৪), মো. হৃদয়
(২৭), মো. মমিন (৪৭), রমজান আলী
(৪৩), মানিক সিকদার (২৯), জহিরুল
ইসলাম (৪০), বাদল (৬০), সাইফুল
ইসলাম (৩০), মোস্তাফিজুর রহমান (৪০), শাহজাহান (৫২), মারুফ (২২), মাসুম প্রকাশ মাছি (৪৫), অলি (২১), মো. নাসির (২৮), মনজু (২৮), জাবের (২২), আফজাল (৪০), মো. রফিক (৩৭), মো. সাইফুল ইসলাম (৪০),
মিন্টু (৩২), মো. আবুল হোসেন (৪৯),
মো. রিপন (৩৫), মো. ফাহাদ হোসেন (২১),
আশরাফুল (২৮), মো. মতিন (৩০), বাবুল পেদা (২৮), মো. রিপন (২০), মো. লিমন খান (৩০), ইসমাইল হোসেন ওরফে শওকত
এবং মো. শামীম (৪৮)।
এ ছাড়া মাদক মামলায় গ্রেপ্তার চারজন হলেন মো. সোহেল রানা (২৫), আমির
হোসেন (৪৩), মো. জনি (২৬) ও শাহিদা বেগম (২৩)। পুলিশ বলছে,
তাদের কাছ থেকেই ৬০টি ইয়াবা ট্যাবলেট ও ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার
করা হয়েছে।
অন্যদিকে বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে মো. খলিলুর
রহমান শ্যামলকে (৫৪)।
সিদ্ধিরগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযানে
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন