রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পাইনাদি নতুন মহল্লা
এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের
একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার শ্যামল সোনারগাঁ থানার
শেখের হাট (মহজমপুর) এলাকার মৃত ফজলুল হক ভূইয়ার ছেলে। পুলিশের দাবি, তিনি বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সঙ্গে
সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
পুলিশ আরও জানায়, শ্যামলের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের
যাত্রাবাড়ী থানায় একটি এবং নারায়ণগঞ্জের বন্দর থানায় তিনটি মামলা রয়েছে। এসব
মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় অভিযোগ আনা
হয়েছে।
সিদ্ধিরগঞ্জ
থানা পুলিশ জানিয়েছে,
গ্রেপ্তার শ্যামলকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে
আদালতে পাঠানো হবে। এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি
মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন