নারায়ণগঞ্জ নগরীর ব্যস্ত এলাকাগুলোতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি
কথা বলে মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ পক্ষের কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে
ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাদ আসর চাষাঢ়া ও আশপাশের এলাকায় এ
কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে
দলের পক্ষ থেকে লিফলেট তুলে দেওয়া হয়।
চাষাঢ়া থেকে শুরু করে মিশনপাড়া, আমলাপাড়া ও ডন চেম্বার
এলাকায় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন তারা এবং দাওয়াতি গণসংযোগ পক্ষের
উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করেন।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারের
নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়
করেন এবং সংগঠনের পক্ষ থেকে পরিচালিত মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমের বিভিন্ন দিক
তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা
সদস্য ও মহানগরী নায়েবে আমীর আবদুল কাইয়ুম, মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম
নাসির উদ্দিন, জামায়াত নেতা নজরুল ইসলামসহ মহানগর ও
স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা
জানান, মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে
সরাসরি যোগাযোগ স্থাপন এবং সংগঠনের দাওয়াতি কার্যক্রমের বার্তা সাধারণ মানুষের
কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন