মঙ্গলবার (১৫
সেপ্টেম্বর) বন্দর উপজেলা সফরকালে উপজেলা পরিষদে বিভিন্ন সরকারি দপ্তরের
কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ
যাতে দ্রুত ও হয়রানিমুক্ত পরিবেশে প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়ে কর্মকর্তাদের আরও
দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।
মতবিনিময় সভায়
সরকারি দপ্তরগুলোর চলমান কার্যক্রম, সেবার মান এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে
কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন তিনি। একই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবার
পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
সফরের শুরুতে
উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য নির্মিত অপেক্ষার স্থান
‘অন্তরে
বন্দর’ উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে অসহায় ও দরিদ্র মানুষের
মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও
পালন করা হয়।
এরপর বন্দর থানা
পরিদর্শন করেন মো. রায়হান কবির। সেখানে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা
পরিস্থিতি এবং জনগণকে পুলিশি সেবা দেওয়ার বর্তমান ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর
নেন। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার ওপরও গুরুত্ব
দেন তিনি।
পরে কুড়িপাড়া
ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন ও পরিদর্শন করেন জেলা প্রশাসক। ভূমি
অফিসের কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি সেবা নিতে আসা জনগণের সুবিধা-অসুবিধার
বিষয়েও খোঁজ নেন তিনি।
সফরের পরবর্তী
পর্যায়ে মদনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন মো. রায়হান কবির। এ সময় কুড়িপাড়া ও
মদনপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
জেলা প্রশাসকের এ
সফরে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) এবং
উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরকালে জেলা
প্রশাসক বলেন, সরকারি দপ্তরগুলোতে জনগণ সেবা নিতে আসেন। তাই তাদের সঙ্গে ভালো
আচরণ, দ্রুত সেবা প্রদান এবং অহেতুক হয়রানি বন্ধে কর্মকর্তাদের সচেতন থাকতে হবে।
সরকারি সেবার পরিবেশ আরও জনবান্ধব করার পাশাপাশি মাঠপর্যায়ে কার্যক্রম সরেজমিনে
তদারকির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বন্দর উপজেলা
প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সফরের মধ্য দিয়ে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম
পরিদর্শনের পাশাপাশি জনসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয়
নির্দেশনা দেওয়া হয়।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন